• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

হাইমচরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Lovelu / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকাল ১০ টার দিকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গল শোভাযাত্রা শেষে মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দুই বছর করোনার থাকার কারনে নববর্ষ উদযাপন হয়নি। এবার করোনা শীথিল থাকলেও পবিত্র রমজানের জন্য অল্প পরিসরে আমরা নববর্ষ উদযাপন করলাম। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। আমাদের এই আয়োজনে অংশ গ্রহণ করার জন্য নাগরপুর বাসীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।

এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি অফিসার দেব্রত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সামাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category