• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার ত্রিশালে এনপিএস-এর উপজেলা কমিটি অনুমোদন কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

Lovelu / ২৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও মোহনপুর নৌ পুলিশ। বুধবার (২১ অক্টোবর-২০২৬) দিবাকালীন ও সান্ধ্যকালীন দুটি পৃথক  অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২৮ কেজি ইলিশ মাছ এবং মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

 

দিবাকালীন অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং মোহনপুর নৌ পুলিশের সদস্যরা।

 

অভিযান চলাকালে উপজেলার মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা  জব্দ ও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মো. মহিন (২২) ও মো. আসিফ হোসেন (১৯)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

সান্ধ্যকালীন আমিরাবাদ, জনতার বাজার, এবং মোহনপুরে অভিযান পরিচালনা করা হয়। অংশগ্রহণ করেনন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে,মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন।

 

অভিযানে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম জানান,মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন,ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নদী,বাজার ও আড়ত গুলোতে সমান ভাবে অভিযান পরিচালনা করছি। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category