• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক কামরুল হাসান রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিকারীকান্দি স:প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সাইফুল ইসলাম কলাকান্দা ইউপির প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস ও গ্রাম-পুলিশ রীনা বেগম ১ম স্থান অর্জন ত্রিশালে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন মতলব উত্তরে বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর রোগমুক্তি কামনায় সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক দলের দোয়া ও মিলাদ কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে ওসি তদন্তসহ আহত ১০ সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে….হাজী মোশারফ হোসাইন

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম: জুলাই-২০২৬

কলাকান্দা ইউপির প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস ও গ্রাম-পুলিশ রীনা বেগম ১ম স্থান অর্জন

Lovelu / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস ও গ্রাম -পুলিশ রীনা বেগম চাঁদপুর জেলার ১ম স্থান অর্জন করেছেন। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২০২৬ সালের জুলাই মাসে ১ম স্থান অর্জন করেন। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর-২০২৬) জেলা  প্রশাসকের কার্যালয়ে শ্রেষ্টত্বের পুরুষ্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের(খুলনা)আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব)মোঃ হুসাইন শওকত ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুমা মনি ও অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারসহ কর্মকর্তাবৃন্দ।

কলাকান্দা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, আমি প্রথমে স্রষ্টা ও প্রকৃতির নিকট কৃতজ্ঞ। তারপর জন্মদাতা পিতা ও গর্ভধারিনী জননীর প্রতি।তারপর চাঁদপুর জেলা প্রশাসক, উপপরিচালক (স্থানীয় সরকার শাখা), উপজেলা নির্বাহী অফিসার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ, হিসাব সহকারী কামকম্পিউটার অপারেটর, দফাদার, মহল্লাদারগণ ও ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাগণের প্রতি কৃতজ্ঞতা।তাদের নির্দেশনা, উপদেশ,পরামর্শ ও সহযোগীতাতেই আমার এই জেলার শ্রেষ্টত্ব  এর পুরুষ্কার।আমি এই অর্জিত পুরুষ্কার কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে উৎসর্গ করিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category