• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Lovelu / ১৪৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের ডুমুরিয়া বড় বাড়ী সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিলম পাটোয়ারী (৩২) নিহত হয়েছেন। এতে আজাদ গাজী (৩০) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত নিলম পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটোয়ারীর ছেলে ও আহত আজাদ গাজী চাঁদপুরের ইচুলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

নিহত নিলম পাটোয়ারীর সাথে ঘুরতে আসা অপর মোটরসাকেল চালক রাশেদ হাসান জানান, আমরা চাঁদপুর থেকে কচুয়ায় ঘুরতে আসি। চাঁদপুরের ফিরে যাওয়ার সময় ডুমুরিয়া নামক স্থানে হাজীগঞ্জ থেকে আসা একটি বেপোরোয়া গতির বালুবাহী ট্রাকের সাথে আমার বন্ধু নিলমের মোটরসাইকেলটি এক্সিডেন্ট হয়। এতে নিলম ও আজাদকে আমরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলমকে মৃত ঘোষণা করে। এবং গুরুতর আহত আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। নিলম সদ্য বিবাহিত ছিলেন। তার রূপসা বাজারে ফোম ও পর্দার দোকান রয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি জব্দ করি। এবং নিহতের লাশ উদ্ধার করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category