• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Lovelu / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুনর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,উপজেলা সহকারি কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। কারণ মাদক মুক্ত যুব সমাজ গঠনে খেলাধুলাই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, সভাপতি মো. ফারুকুল ইসলাম, গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক,হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি আব্দুর রহমান রিয়াদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় ১নং গাজিপুর ইউনিয়ন পরিষদ টিমকে ১-০ গোলে হারিয়ে আলগী উত্তর ইউনিয়ন পরিষদ দল জয় লাভ করেন।খলাটি পরিচালনা করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি হাসান আল মামুন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সবুজ হোসেন,রাজু মেলকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category