• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

পেলেন ফুটবল উপহার

উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে খুদে ফুটবলার সোহানের সাক্ষাৎ

Lovelu / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মাহবুব আলম লাভলু :

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচআনী গ্রামের  ক্ষুধে ফুটবলার সোহান। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

 

মঙ্গলবার(১৮ নভেম্বর-২০২৫)বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন ফুটবলার সোহান।

 

সোহানের স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সোহানকে উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার ব্যবস্থা করে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সৌজন্য সাক্ষাতে সোহানের অনাগত উজ্জ্বল দিনের জন্য শুভকামনা জানিয়ে ফুটবল উপহার দেন উপদেষ্টা।

 

 ছোট্ট ফুটবলার সোহান এখন পুরো দেশের আলোচনায়।খালি পায়ে গ্রামের মাঠে বল নিয়ে তার খেলা দেখে মুগ্ধ লাখো মানুষ।সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সোমবার (১০ নভেম্বর) বিকেএসপি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার ক্রীড়া উপদেষ্টার  সাথে সাক্ষাৎ করতে গেলে সোহানকে ফুটবল উপহার দেন।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, সোহান ও তার বাবা গিয়েছিল যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে। তারা সাক্ষাৎ করেছেন। উপদেষ্টা মহোদয় সোহানকে বল উপহার দিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category