• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

Lovelu / ২৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের পেছন থেকে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বইলর ইউনিয়নের কাজী শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী গ্রামীণ ইউনাইটেড পরিবহনের একটি বাস কাজী শিমলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category