• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে —সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ৫ গোলের ব্যবধানে দাখিল ২০২৮-ও আলিম ২০২৭ এর জয়, মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ব্যায়াম ও সংগীতের পর ধর্মসাগর পাড়ে ডাবের পানিতে প্রশান্তি কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে

থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

Lovelu / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। 

 

“সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঐতিহ্যবাহী দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর টাউন হল মাঠে অবস্থিত ঐতিহাসিক লজটির সংস্কার কাজ পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

 

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজের সদস্য সচিব চন্দন কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য দেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা ওয়াই ডাব্লিউ সি’র সাধারণ সম্পাদক মুক্তাধিকারী আইরিন, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী এবং অ্যাডভোকেট মো. শহীদুল হক স্বপন।

 

 অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ঐতিহ্যবাহী কুমিল্লা লজটি ১৮৮৯ সালের ২৬ মে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুরোনো এই স্থাপনাটি সংস্কারের মাধ্যমে আরও নান্দনিক, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, “সংস্কার করে দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজকে একটি নান্দনিক লজ হিসেবে গড়ে দেওয়া হবে। তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন—কুমিল্লাকে সাজাবো। এই কাজ বাস্তবায়নে সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”

 

 তিনি আরও বলেন, নগরীর প্রতিটি রাস্তাঘাট পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ ও ডিসের লাইনগুলো পর্যায়ক্রমে মাটির নিচে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে কুমিল্লাকে একটি “স্বপ্নের নগরী” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

নগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, “আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন।” এ সময় নগরীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিগগিরই নগরীর বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে তাদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রশাসক।

 

ঐতিহ্যবাহী দ্য থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন মহলের প্রতিনিধিরা। তাদের মতে, সংস্কারের মাধ্যমে শত বছরেরও বেশি পুরোনো এই স্থাপনাটি কুমিল্লার ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category