• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন

Lovelu / ৬৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি পানিপ্রবাহ ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়তেন কয়েক হাজার মানুষ।

 

সম্প্রতি জলাবদ্ধতা নিয়ে প্রিন্ট  ও ইলেকট্রনিক্স মিডিয়ায়  সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর-২০২৬) সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, খালটি দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছিল না। খননকাজ সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে। ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

 

স্থানীয়রা জানান, দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালটি দীর্ঘদিন ধরে পলি, কচুরিপানা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় সংকুচিত হয়ে পড়েছিল। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি জমে জনদুর্ভোগ বাড়ত।

 

খাল খনন কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা আশা করছেন, খননকাজ যথাযথভাবে সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উদ্বোধনকালে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক গণি তপাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদাউস, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল গাজী, ইউপি সদস্য জিলানী দেওয়ানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category