• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে —সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ৫ গোলের ব্যবধানে দাখিল ২০২৮-ও আলিম ২০২৭ এর জয়, মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ব্যায়াম ও সংগীতের পর ধর্মসাগর পাড়ে ডাবের পানিতে প্রশান্তি কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

Lovelu / ৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জলাতঙ্কের ঝুঁকি কমাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়  পথ কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের বাস্তবায়নে ৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে প্রায় ৩০০টি পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হবে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে  থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস,প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এক্সপার্ট ডগ কেচার, ভ্যাক্সিনেটর এবং সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস জানান, এ কর্মসূচি ৫ দিন ব্যাপি চলবে।প্রায় ৩০০ কুকুরকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। এ উপজেলায় মোট ৩ টি টিম কাজ করবে। প্রতি টিমে থাকবে এক্সপার্ট ডগ ক্যাচার-২ জন,ভ্যাক্সিনেটর-১ জন ও সার্ভেয়ার-১ জন।

 

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ব্যাপকভাবে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা গেলে কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে এ প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। কুকুরকে টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিশ্চিত করা জরুরি। সমন্বিতভাবে এ বিষয়ে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category