• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ

গ্রামে গঞ্জে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে — বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

Lovelu / ৪৬৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন এক সময় ফুটবল খুব জনপ্রিয় খেলা ছিল। বিগত   সরকার আমলে ফুটবল ফেডারেশনকে দলীয় করার কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। গ্রামে গঞ্জে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাই তৃণমূল পর্যায়ে খেলোয়ার তৈরীর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 

 

শুক্রবার(৩১ অক্টোবর -২০২৫) বিকেলে মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি  বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে। বর্তমানে ফুটবলে প্রাণ ফিরে এসেছে। খেলাধুলায় চাঁদপুরের অনেক সুনাম রয়েছে। চাঁদপুরের খেলোয়াড়রা জাতীয় দলে নেতৃত্ব দিবে।

 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় সহ সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক  হাফিজুর রহমান কবির, মতলব উত্তর  উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এস এম মফিজুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়, সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু, সাবেক  ফুটবলার জামাল হোসেন, পৌর  বিএনপি নেতা কবির হোসেন সরকার।

 

উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক  দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের শ্যামল, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাজীব মিয়া প্রমুখ।

 

খেলায় মতলব উত্তর উপজেলা ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category