• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার ত্রিশালে এনপিএস-এর উপজেলা কমিটি অনুমোদন কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মতলব উত্তরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তরে প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার অভিযোগ  জামায়াত নেতা বিরুদ্ধে , প্রতিবাদে মানববন্ধন শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় ঝুঁকিতে শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক মতলব উত্তরে এতিমখানায় লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ মতলব উত্তরে খাসি কাপ ফুটবলের ফাইনালে আনন্দ বাজার বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল  ঘিরে উচ্ছ্বাস :

স্পেন সমর্থনে স্পেনের সাবেক অনারারি কনস্যুলার ড. জালাল উদ্দিন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

Lovelu / ৭৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাহবুব আলম লাভলু :

২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় স্পেনের সমর্থনে বর্ণাঢ্য  পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশে নিযুক্ত স্পেনের সাবেক অনারারি কনস্যুলার, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতি সমর্থন জানাতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্পেন জাতীয় দলের জার্সি পরিধান করেন। তাঁরা ঢাকার গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্পেনের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পুরো পরিবেশ।

মিছিলে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস।

 এছাড়াও মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরে খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে স্পেনের প্রতি সমর্থন জানাতে তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছেন।

মিছিল শেষে ড. জালাল উদ্দিন স্পেন দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচের প্রত্যাশা করছি। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আয়োজিত এই মিছিল ঢাকায় উপস্থিত ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বিভিন্ন স্থান থেকে আগত সমর্থকেরাও এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category