নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মো: নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ: গনি তফদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
সেলুন ১৪ জন, কামার ৭ জন, লোকজ শিল্পী ৪ জন, বাঁশ বেত ৩ জন ও নকশিকাঁথা ২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ অংশ নিচ্ছেন। ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণে যোগাযোগ দক্ষতা, আচরণ, সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।