• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরের কলাকান্দা স্পোর্টিং ক্লাব প্রজেক্টের কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Lovelu / ৩৯২ Time View
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

সুমন আহমেদ :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রজেক্টর কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় বনাম কলাকান্দা স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করে। কলাকান্দা খান বাড়ি মাঠে শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় খেলা উদ্বোধন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহীয়সী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ হাকিম মিয়াজী। সভাপতিত্ব করেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রিদুয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী কবি সাহিত্যিক আসিফ আলী সিরাজী,মোঃ ইউনুছ আলী সরকার,কাউসারুল আবেদীন লিটন,বিশিষ্ট ব্যবসায়ী ইবনাল মইন আহমেদ রিপন,ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন খান,মতলব উত্তর প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ,সাংবাদিক আমিনুল ইসলাম আল আমিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, কলাকান্দা স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের আয়োজক, মোঃ রাজিব সরকার, ফয়সাল আল মুরাদ, মেরাজ দেওয়ান, আরিফ লস্কর, জামাল খান, জামান খান, গিয়াস উদ্দিন ভুইয়া, সৈকত ভুইয়া, হানিফ মিয়াজি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ।

খেলায় ১-০ গোলে কলাকান্দা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়।ধারাভাষ্যকার ছিলেন মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান সরকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category