• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মতলবের এখলাছপুরে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Lovelu / ২৭৫ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার এখলাছপুরে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

২৬ মার্চ শনিবার বিকেলে উপজেলার এখলাছপুরস্থ হাশিমপুর বকুলতলা মাঠের গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মুন্না ঢালীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জুয়েল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মোহনপুর পর্যটন কেন্দ্রের পরিচালক কাজী মতিন এবং এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা।

জমজমাট পূর্ণ ফাইনাল ম্যাচে মোহনপুরের রায়হান ক্রিকেট একাদশ ৭ উইকেটের বিনিময়ে মতলবের সুর্যতরুর স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমে ব্যাট করতে নেমে মতলব দক্ষিনের সুর্যতরুন স্পোটিং ক্লাব নির্দিষ্ট ১৬ ওভারের খেলায় ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে রায়হান ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

চ্যাম্পিয়ান দলের ফরহাদ হোসেন ম্যান অব দ্যা ফাইনাল হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় চ্যাম্পিয়ান দলের ইয়াছিন মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category