• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

মতলবে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া 

নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি

Lovelu / ৬৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেছেন,জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্প বাস্তবায়নে আজকের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

শনিবার(২০ জুন-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজ এবং শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে শিক্ষার মান একে বারে নষ্ট করে দিয়ে গেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার যে কাজ করে যাচ্ছে, তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

 

শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব  ভিখারুদৌলা চৌধুরী, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির।শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল হক মুকুল,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি  নান্নু মিয়া প্রধান ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন,  জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ।

লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মো. হুমায়ুন কবিরের  সঞ্চালনায় বক্তব্য রাখেন লুধুয়া হাইস্কুল ও কলেজের সহকারী অধ্যাপক জহির হোসেন, পরীক্ষার্থী মো. সাব্বির হোসেন, শিক্ষার্থী মেহেদী হাসান অভি।কোরআন তেলওয়াত করেন তন্নি আক্তার,গীতাপাঠ করেন রাত্রি হাওলাদার ও নাতে রসুল বলেন ইসমাত সিমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category