• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি

Lovelu / ১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ফয়সাল মুন্সি (২৭)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

 

মঙ্গলবার (৯ জুন-২০২৬) ভোররাতে উপজেলার শাহবাজকান্দি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল মুন্সি ওই গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে এএসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সাল মুন্সির কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

মতলব উত্তর থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category