• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলব উত্তরে কৃষি প্রণোদনা পেলো ৩ হাজার ৪৫৫ জন কৃষক 

অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষি প্রণোদনা পেলো ৩হাজার ৪৫৫ জন কৃষক। বৃহস্পতিবার(২৫ জুন-২০২৬) উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি। 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনির সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক ফারুক হোসেন, কৃষক‌ বোরহান উদ্দিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ৩ হাজার ৪৫৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ১ হাজার ৬০০ জন কৃষক, মরিচ ১২০ জন কৃষক, নারিকেলসহ অন্যাণ্য চারা গাছ ৭১০ জন কৃষক, লেবুর চারা ২৫ জন কৃষক ও সবজির বীজ ১ হাজার জন কৃষক পাবে।সাথে দেওয়া হবে সার, বালাইনাশক,  বীজতলার পলিথিন ও জৈবসার দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকদের মধ্যে  রোপা আমন ধান, লেবুর চারা, মরিচের বীজ, বিভিন্ন প্রজাতির গাছের চারা, শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরা । পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ধান চাষের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, উৎপাদন বৃদ্ধি, কৃষকদের খরচ কমানো এবং টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category