• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

Lovelu / ৩৭৯ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

 জয় দিয়ে আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তবে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা রয়েই গেছে।মালেয়েশিয়ায় আসরের উদ্বোধনী দিন শনিবার নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৫২ রানে আটকে রাখলেও এতটুকু রান তাড়ায় তারা হারায় ৫ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেপাল শুরু থেকেই উইকেট হারায়। তবে এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা প্রাভিন। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল ছয়ে নামা সিমানা কেসি (১০)। দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি। গোটা ইনিংসে বাউন্ডারি কেবল তিনটি।

বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেন সবাই। সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দা উইকেটে। রান আউট হন তাদের পাঁচ ব্যাটার।

রান তাড়ায় বাংলাদেশের প্রথম তিন ব্যাটার বিদায় নেন ১১ রানে মধ্যে। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলকে এগিয়ে নেন কিছুটা। তবে তারা দুজনও কাজ শেষ করতে পারেননি। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জিতিয়ে ফেরেন।

একই দিন গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পরের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, লড়াই সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল ৫*; রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সিমানা ৩-১-১০-১, পুজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category