• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

Lovelu / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুন-২০২৬) সকালে উপজেলার ছেংগারচর পৌর সভার কলাকান্দা ও  পূর্ব হানিরপাড় গ্রামের মাঝমাঝি বিলে কলাবাগানের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানান,সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে সে বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কে জানান। এ বিষয়টি থানায় আবগত করা হলে ঘটনাস্থলে পুলিশ আসে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করতে থাকে এলাকাবাসী।

 

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ  কামরুল হাসানসহ কর্মকর্তারা। পরে তদন্তে যোগ দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে আশপাশের এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category