• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

মতলবে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল

গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়: আকরাম খান 

Lovelu / ৩২০ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আল আমিন ভূইয়া :

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবির নির্বাচক মো: আকরাম খান বলেছেন,খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে।বিভিন্ন খারাপ নেশা থেকে দুরে রাখে। বাচ্ছারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়। চাঁদপুরের মতলবের মাঠে এসে মনে হচ্ছে  আমি ইংল্যান্ড ইউরোপের মাঠে আছি। চারদিক গাছপালা দ্বারা আচ্ছাদিত। অসাধারণ মনোরম পরিবেশ। মতলবের মানুষের জন্য আমার সাধ্যমতো সহযোগিতা থাকবে। 

১৮ এপ্রিল( শুক্রবার)চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া হাই স্কুল মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা  বলেন।

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে, মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাতীয় নারী ক্রিকেট দলের অপারেশন্স কমিটির প্রধান হাবিবুল বাসার সুমন,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, মতলব দক্ষিণ থানা অফিসার  ইনচার্জ( ওসি)সালেহ আহাম্মদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য( সহ দপ্তর)মোহাম্মদ ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো: জাকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।

বৃষ্টির কারনে বোয়ালিয়া বন্ধু মহল ক্লাব ও রুপসীপল্লী একাদশ দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজক কমিটি।

 

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মো: ইসমাইল হোসেন, সদস্য সচিব মো: উজ্জ্বল প্রধানসহ সুধীজন,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো দর্শক উপস্থিত ছিল।

ক্যাপশন: বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category