• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে ড. শামসুল আলম গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে

দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম…পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩৫০ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলায় ড. শামসুল আলম গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

১৬ ডিসেম্বর শুক্রবার রাতে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বালুরচর আদর্শক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে, সমাজ সেবক ব্যারিষ্টার জুয়েল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, সমাজ সেবক আনিছুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ দেশ গঠনে যুব সমাজকে বিপথগামিতা থেকে বিরত রেখে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এজন্য ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।

তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই প্রতিটি এলাকাতেই এ ধরনের খেলাধুলার আয়োজন করা খুবই জরুরী।

টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা বালুচর আদর্শ ক্লাবকে ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category