• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ডারবানে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সাকিবের টুইট

Lovelu / ২৮০ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন নিউজঃ

দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে (রোববার) সকালের সেশনটা দারুণ হতে পারতো বাংলাদেশের জন্য। কিন্তু আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিলে এই সেশনে একাধিক উইকেট পাওয়া যেতো। কিন্তু হয়নি। রিভিউ না নেওয়ার আফসোসে পুড়েছে বাংলাদেশ। ডারবান টেস্টে অনফিল্ডে আম্পায়ারিং করছেন মারাইস এরাসমুস ও আড্রিয়ান হোল্ডস্টক।

দুজনই দক্ষিণ আফ্রিকান। মাঠের বাইরে থেকে সাকিব আল হাসান এমন বিতর্কিত আম্পায়ারিং দেখে টুইটারে সমাধান চাইলেন। বিশ্বসেরা সাকিব তার টুইটে লিখেছেন,‘আমি মনে করি আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে কোভিড পরিস্থিতি এখন ঠিক হয়ে গেছে।’

দিনের শুরুতেই ৭ রানে জীবন পান প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তার বিরুদ্ধে সফরকারী বোলার ও ফিল্ডারদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেননি এরাসমুস। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান এলগার। এটাই শেষ নয়। ওপেনার সারেল আরউইয়ের বিরুদ্ধেও এলবিডব্লিউর আবেদন করে প্রত্যাখ্যাত হয় বাংলাদেশ। রিভিউ নিয়ে উইকেট পায় তারা।

আরেকবার বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করে, এবার ব্যাটসম্যান ছিলেন কিগান পিটারসেন। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন। রিভিউ নেয়নি বাংলাদেশ, কিন্তু রিপ্লেতে দেখা যায় মিডল স্টাম্পে আঘাত হানতো বল। ১৪ রানে জীবন পান পিটারসেন। করোনাভাইরাস মহামারির পর থেকে ভ্রমণে কড়াকড়ির কারণে নিরপেক্ষ আম্পায়ার নিযুক্ত করা থেকে বিরত থাকে আইসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category