• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

নারী কর্পোরেট লীগ কাবাডিতে এম ইসফাক আহসানের দল ‘মতলব থান্ডারস্’

Lovelu / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

দেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স কাবাডি লীগ। ৬ দল নিয়ে ২৪ জানুয়ারী সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ১০ দিনের এই লীগ।

কর্পোরেট নারী কাবাডি লীগ ২০২৩ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক, লীগ কমিটির কো-চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে। পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড়কে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।

ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি করপোরেট হাউজ। দলগুলো হচ্ছে- চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান আহসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এম ইসফাক আহসান ও আহসান গ্রæপের পৃষ্ঠপোষকতায় দলটির নাম ‘মতলব থান্ডারস্’, বেঙ্গল গ্রæপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category