• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Lovelu / ৩২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ফারুক মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ আজম খান, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ রানা, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাদবরসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, জাসাস এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ রানা।

এ সময় মরহুম বাবুল বেপারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category