• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

Lovelu / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আবু নাছের:

ছাত্রীদের মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মতলব উত্তর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার সিদ্দীকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় এবং নেদায়ে ইসলাম ফাজিল মহিলা মাদ্রাসায় এসব স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়।

মেশিন গুলোর উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থানকালীন জরুরি প্রয়োজনে সহজেই স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে। বিশেষ করে মাসিককালীন সময়ে ছাত্রীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতি কমানোর পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ সহায়ক হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মেশিন স্থাপনের মাধ্যমে কিশোরীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, নিরাপদ শিক্ষার পরিবেশ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category