• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

Lovelu / ৪৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জি.এম. স্বপ্না, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মাহফুজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী।

এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ,সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক,সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ ম জহুরুল ইসলাম,সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজের প্রভাষক,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর সিরাজী,প্রিয় সলঙ্গার গল্প’র সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,চীফ অ্যাডমিন শাহ আলম,উপদেষ্টা আব্দুল মান্নান সরকার,নজরুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলগীতি, ইসলামী গজল এবং কবির জীবনী ইংরেজিতে উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

এদিকে সিরাজগঞ্জ জেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম. জহুরুল ইসলামকে জাফর আলী মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category