• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

এশিয়া কাপে ভারতকে হারিয়ে অভিনন্দনে ভাসছে বাংলাদেশ

Lovelu / ৩৭৭ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজঃ

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হারায় স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল বাংলাদেশ দলের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে নিয়মরক্ষার ম্যাচে আসরের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে সান্ত্বনার জয় পেল সাকিব বাহিনী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৫ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ৮০, তাওহিদ হৃদয় ৫৪, নাসুম আহমেদ ৪৪ ও শেখ মাহেদি হাসান ২৯ রান করেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি তুলে নিলেও বাংলাদেশের আগুনে বোলিংয়ে ৪৯.৫ ওভারে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে এবারের এশিয়া কাপ মিশন শেষ করল টাইগাররা।

এ জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা করছে নেটিজনরা। সেইসঙ্গে ভারতের তুমুল সমালোচনাও করছে তারা।

শামিম আহমেদ নামে একজন লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। আমাদের কাপ লাগবে না, ভারতকে হারাইছি এটাই অনেক। ওসমান নামে একজন লিখেছেন, ভারত হারলে কেন জানি ঈদ ঈদ লাগে। অভিনন্দন বাংলাদেশ টিম।

রাকিব হোসাইন নামে একজন লিখেছেন, বাংলাদেশ জয়ী হওয়ায় অনেকে সান্ত্বনার জয় বলছেন। কিন্তু আমার বুঝে আসে না তারা আসলে কি চায়। আমার কাছে-তো এশিয়া কাপ জেতার মতো আনন্দ লাগছে। ইন্ডিয়াদের বাঁশ দিয়েছি আমরা। এর চেয়ে আর আনন্দ কি হতে পারে।

খান ফয়সাল নামে একজন লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। শামিরা রহমান শিমু নামে একজন লিখেছেন, ভারতকে হারাইছি তাতেই অনেক কিছু। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।

পায়েল নামে একজন লিখেছেন, বাংলাদেশ যদিও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারলো না কিন্তু তারপরেও আজ ভারতকে আরও একবার হারিয়ে ক্রিকেট প্রেমীদের আনন্দিত করল। অভিনন্দন বাংলাদেশ।

শেষের কবিতা নামে একজন লিখেছেন, ঈদ মোবারক ভারতকে বাঁশ দিয়ে বাংলাদেশের জয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। রিয়া মাহমুদ নামে একজন লিখেছেন, এশিয়া কাপ জেতার চেয়ে ইন্ডিয়াকে হারানোটা অনেক বড় প্রাপ্তি, দারুণ একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ রকম খেলা আমরা বিশ্বকাপে দেখতে চাই। ঈদ মোবারক।

অনেকেই লিখেছেন, এশিয়া কাপ না জিতলেও কোনো কষ্ট নেই। কারণ ভারতকে হারিয়ে মনে হচ্ছে ঈদ ঈদ লাগছে। আবার অনেকেই লিখেছেন, বাংলাদেশ সব সময় সান্ত্বনায় জয় পায়। আমরা চায় বিশ^কাপ জিততে। অথচ তারা এক ম্যাচ জিতেই আনন্দে আত্মহারা হয়ে গেছে। শুধু শুধু তারা আমাদের টাকা নষ্ট করছে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাহলে যদি ভালো কিছু করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category