• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাইমচরে ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টার সিলগালা’ ২টিকে জরিমানা

Lovelu / ২৬৯ Time View
Update : শনিবার, ২৮ মে, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচরে অনিবন্ধিত ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। নিবন্ধন নবায়ন না করায় আরও ২টি ডায়গনস্টিক সেন্টরকে জরিমানা করা হয়েছে।

শনিবার ২৮ মে’ বেলা ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ৩টি প্রাইভেট ডায়গনস্টিক সেন্টরকে সিলগালা ও ২টি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

ইউনিক ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা করার সংবাদ পেয়ে সেবা ডায়গনস্টিক সেন্টার ও রিমটাচ ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে গেলে তা সিলগালা করে দেয়া হয়। এছাড়া নিউ প্যানেসিয়া ডায়গনস্টিক সেন্টার ও ল্যাব সাইন্স ডায়গনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়ন না থাকায় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স প.প.কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, আরএমও ডা. মামুন রায়হান, হাইমচর থানা এসআই মো. শহিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদন বিহীন ডায়গনস্টিক সেন্টার গুলো বন্ধ করে দেয়ার জন্য ঘোষনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারই আলোকে আজ আমরা হাইমচরে অভিযান চালিয়ে অনিবন্ধনকৃত ডায়গনস্টিক সেন্টারগুলোতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। নিবন্ধন পাওয়ার পর এ সকল ডায়গনস্টিক সেন্টার চালু করতে পারবে। নিবন্ধনকৃত কাগজ ছাড়া কোন অনিবন্ধিত ডায়গনস্টিক সেন্টার খোলা রাখা যাবে না। অনিবন্ধনকৃত ডায়গনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category