• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

এসইএল মডেল একাডেমীতে শিক্ষার মান উন্নয়নে সভা ও মেধাবৃত্তি প্রদান

মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ২৬১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা কুলসুম মনি বলেছেন, প্রাথমিক শিক্ষার মান মাধ্যমিক স্তর নিয়ন্ত্রণ করে এবং মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলে। জিপিএ-৫ পেয়েও অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। শিক্ষার মানের অবস্থা বোঝার জন্য এটিও একটি বড় দৃষ্টান্ত। একটি আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম তৈরি করা উচিত যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বিকশিত করে।

 

সোমবার(১ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দি ষ্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড মডেল একাডেমী’র (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন,শিক্ষার মান নিয়মিতভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিরীক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার এবং অন্যান্য সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

 

ইউএনও বলেন, এসইএল মডেল একাডেমী মাধ্যমিক স্তরে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা খুবই যত্নবান এবং প্রতিষ্ঠাতাও অনেক আন্তরিক।

 

এস ই এল মডেল একাডেমী’র প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমী’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল। সভায়  প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, শিক্ষামগী ও সমাজসেবক লিয়াক আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র ইবনুল সাইদ রানা।

 

এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ৩ বছর মেধাবৃত্তি প্রদান করবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category