• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে —সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ৫ গোলের ব্যবধানে দাখিল ২০২৮-ও আলিম ২০২৭ এর জয়, মাঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ব্যায়াম ও সংগীতের পর ধর্মসাগর পাড়ে ডাবের পানিতে প্রশান্তি কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

মতলব উত্তরে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Lovelu / ১৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।সোমবার (১৪ সেপ্টেম্বর-২০২৬) উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজ চত্বরে  উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে-এমন স্থানগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, ছেংগার পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ’সহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

অভিযানকালে নেতাকর্মীরা নাউরী আদর্শ কলেজ প্রাঙ্গণ, মাঠ এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

 

কর্মসূচি থেকে খায়রুল হাসান বেনু বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা নাউরী আদর্শ কলেজ এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সব সময় মাঠে থাকবে।

 

এসময়  ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category