• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

বিজয়নগরে ইলেকট্রনিক্সের শোরুমে আগুনঃ নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

Lovelu / ২২৮ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

রাজধানীর পল্টনের বিজয়নগরে হোটেল একাত্তরের গলিতে হামীম ইলেকট্রনিকস-এর গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য জানান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারি মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ কাজ করছে।

তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের এর গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬ টা ৪০ মিনিটে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুইটা ইউনিট পাঠানো হয়। এরপর বাড়ানো হয় আরও ২টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category