• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

বাগানবাড়ি ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ 

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান 

Lovelu / ২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট-২০২৬) বিকেলে উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমির  সামনে থেকে র‌্যালিটি বের হয়ে  বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে শেষ হয়।

 

সভায় মতলব উত্তর  থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমি স্বপন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মতিন, সাধারণ সম্পাদক টিপু খান,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেল  সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

ওসি কামরুল হাসান আরো বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও পুরো রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ও দল জিরো টলারেন্স নীতিতে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, অন্যথায় ডিলার ও সেবীদের বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযান চালানো হবে।

 

মিয়া মঞ্জুর আমিন স্বপন আরো বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, মাদকমুক্ত সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 এ সময় মতলব উত্তর থানার অফিসার, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category