• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

Lovelu / ২৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরের পাঁচ রাস্তা রেলগেট এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান মাম্মি (৩৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ রাস্তা রেলগেট সংলগ্ন বাবলু মিয়ার বাড়ির পঞ্চম তলার পূর্ব পাশের একটি ফ্ল্যাটে স্বামী কাওসার আহমেদ শাওন ও সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন ইসরাত জাহান। রোববার সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে বাচ্চাদের কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের বাইরের মূল দরজা এবং ভেতরের দুটি কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়।
তালা ভেঙে একটি কক্ষ থেকে অক্ষত অবস্থায় সন্তানদের উদ্ধার করা হয়। অপর একটি কক্ষের বিছানা থেকে ইসরাত জাহানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের নাক দিয়ে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়।

নিহতের আট বছর বয়সী শিশু কন্যা সামিয়া আফরিন স্নেহা পুলিশকে জানায়, শনিবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে তার বাবা কাওসার আহমেদ শাওন তাদেরকে এক কক্ষে এবং মাকে আরেক কক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে ফ্ল্যাটের মূল দরজায় তালা লাগিয়ে তিনি চলে যান।

জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বামী কাওসার আহমেদ শাওনের গ্রামের বাড়ি জেলার বকশীগঞ্জ উপজেলার ঘটিয়াডাঙ্গায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি সন্দেহজনক মৃত্যু। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category