• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী

Lovelu / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ডেস্ক নিউজ:

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৃহস্পতিবার(১৩ আগস্ট-২০২৬) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি জানান, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলগমীর) প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এখনো বৈঠক চলমান আছে। দলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানের কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি সেটা সবার মতামত নিয়ে জানাবেন। আপনারা পরে জানতে পারবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আরও কী কী সাংবিধানিক প্রক্রিয়া আছে, সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category