• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

বসুন্ধরা কিংস শনিবার কলকাতা যাচ্ছে

Lovelu / ৩৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২

ডেস্ক নিউজঃ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের মিশনে শনিবার ভারতের কলকাতা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৮ মে বিশ^ যুবভারতী ক্রীড়াঙ্গণ স্টেডিয়ামে শুরু হবে এএফসি কাপের ‘ই’ গ্রুপের খেলা। এই গ্রুপে বসুন্ধরা কিংস খেলবে ভারতের গোকুলাম কেরালা, এটিকে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে। প্রথম দিনেই মাজিয়ার মুখোমুখি হবে অস্কার ব্রুজেনের দল।

২১ মে মোহনবাগান এবং ২৪ মে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ গোকুলামের বিপক্ষে খেলবে তারা। গ্রুপে সেরা হতে পারলে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে উঠবে বসুন্ধরা কিংস। এএফসি কাপ দু:খই বটে বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটির জন্য। ২০২০ সালের ১১ মার্চ ঢাকায় আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোসের চার গোলে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দুরন্ত অভিষেক হয়েছিল তাদের। কিন্তু করোনাভাইরাসের কারণে ওই বছর আর মাঠে গড়ায়নি এ প্রতিযোগিতা। গত বছরও ভাগ্যের কাছে হার মানতে হয় বসুন্ধরা কিংসকে। কোনো ম্যাচ না হারলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category