• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Lovelu / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজঃ

প্রমত্তা পদ্মার বুকে জেগে ওঠা স্বপ্নের সেতুতে রেলসংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। পদ্মা পাড়ি দিয়ে যান চলাচল শুরু হয়েছে এক বছর তিন মাস আগে। তবে অনেক কাজ বাকি থাকায় ট্রেন চলাচল এতদিন সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষারও অবসান হতে চলছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে তিনি পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ফরিদপুরের মানুষের বহুল আকাঙ্ক্ষিত আরেকটি স্বপ্ন পূরণ হবে।

ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার পথের পুরো কাজ শেষ না হওয়ায় এই দফায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর ট্রেনে চড়ে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন সরকারপ্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category