• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন মাহবুবা ফারজানা

Lovelu / ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহবুবা ফারজানা। বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাহবুবা ফারজানাকে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মাহবুবা ফারজানা অতিরিক্ত সচিব পদ মর্যাদায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন মাহবুবা ফারজানা। জন্মস্থান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়নের স্বদেশী গ্রামের পঞ্চায়েত বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মরহুম মো: শামসুল ইসলাম সিদ্দিকীর মেয়ে এবং মরহুম নবী হোসেন সিদ্দিকীর নাতনি তিনি। তিনি উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। তার স্বামী অধ্যাপক ড. নাজমুল আমীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য, পাশাপাশি লেখক, গবেষক ও সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত ৪ সদস্যের অন্যতম সদস্য। তিনি এক পুত্র সন্তানের জননী।

বেগম মাহবুবা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category