• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা 

Lovelu / ৭৩৭ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মো: সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি(গাইবান্ধা):

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় ফুলছড়ি প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি অনলাইনের গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) সংবাদদাতা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ্ আলম যাদু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার এবং সাংবাদিক ওমর ফারুক রনি।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও যেন গণমানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে পারে— সেই প্রত্যাশা রইল।”

আলোচনা সভা শেষে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category