• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১১ তম মতলব উত্তরের রিয়াজ উদ্দিন 

Lovelu / ৬৮২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

শহিদুল ইসলাম খোকন:

 

 ৪৪ তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে গত ৩০ জুন সোমবার রাতে। এবার বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে ১ হাজার৭১০ জনের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

 

পুলিশ ক্যাডার (এএসপি) পদে ১১তম স্থান দখল করে সফলতা অর্জন করেছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামের মৃত মোঃ শফিকুল ইসলাম ও রাহিমা খাতুনের ছেলে রিয়াজ উদ্দিন। সে ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট।

 

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রিয়াজ উদ্দিনের বড় ভাই হুমায়ুন কবির জানান, আমরা ৪ ভাই ও দুই বোন। রিয়াজ উদ্দিন সবার ছোট। আমার বাবা চট্টগ্রামে বন্দরের কর্মকর্তা ছিলেন। সে হিসেবে রিয়াজ সেখানেই বাল্যকাল কাটিয়েছেন। সেখান থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মিসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। বর্তমানে চট্টগ্রাম বিএসটিআইতে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

 

রিয়াজ উদ্দিনের সাফল্যর কারন জানতে চাইলে সে  বলেন, বাবা মা চেয়ে ছিলেন সে একদিন বড় পুলিশ অফিসার হবে। আমি তাদের কথা রাখতে পেরেছি। কিন্তু আজ আমার বাবা নেই। বাবা থাকলে অনেক খুশি হতো। আমার মা আমার সফলতায় অনেক খুশি হয়েছে। বাবা-মার প্রত্যাশা পূরণে সক্ষম হওয়ায়  মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

আমার প্রত্যাশা, কর্মজীবনে  যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব  পালন করতে পাড়ি সেজন্য সকলের  দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category