• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম অহিদুররেজা চৌধুরীর বড় ছেলে রানা চৌধুরীর ইন্তেকাল

Lovelu / ৫২৭ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অহিদুররেজা চৌধুরীর বড় ছেলে মোঃ সফিকুল ইসলাম রানা চৌধুরী গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মৃত্যু বরন করেন। তার মৃত্যুর ১৪ দিন পূর্বে তার ছোট ভাই তৌহিদুল ইসলাম টুটুল চৌধুরী মৃত্যু বরন করেন। তার শোক কাটতে নাকাটতেই চলে গেলেন রানা চৌধুরী।

তিনি গত ২৮ জানুয়ারী ঢাকার সদরঘাট থেকে লঞ্চ যোগে চাঁদপুরে আসার জন্য কেবিন রুমে সিট নেন। সঙ্গে তার মেয়ে ছিল, তার মেয়েকে সিটে রেখে ওয়াশরুমে গেলে ঐখানেই তিনি স্টোক করে ওয়াশরুমে পরে যায়। এ ঘটনা টি লঞ্চ স্টাফের নজরে পরলে তার কাছে থাকা মোবাইল নাম্বারে ফোন দেয়া হলে রানা চৌধুরীর পরিবারের অন্যকেউ ফোন রিসিভ করে এ বিষয় জানতে পেয়ে লঞ্চে বসে থাকা রানা চৌধুরীর মেয়েকে বিষয় টি জানানো হলে মেয়ে গিয়ে দেখে তার বাবা ওয়াশরুমে পরে আছে। তারপর লঞ্চ স্টাফ এর সহযোগিতায় রানা চৌধুরী কে ডিঙি করে পারে উঠিয়ে দেয়, তারপর মেয়ে বাবাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইন্না,,রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ পূত্র, ২কন্যা, স্রী সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্ত্বীয় স্বজন রেখে গেছেন।

ঐ দিন রানা চৌধুরী কে তার গ্রামের বাড়িতে এনে রাত আটটার সময় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাঠে জানাজা সম্পন্ন করেন।

জানাজায় অংশ গ্রহণ কারীদের পক্ষে দোয়া চেয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন মারুফ চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম ছারোয়ার মজুমদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ও মরহুমের ছেলে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একজন গুনী ব্যাক্তি ও একজন গার্ডিয়ান হারালেন, রানা চৌধুরীর বাবা মরহুম আলহাজ্ব অহিদুররেজা চৌধুরী ছিলেন একজন মানবতার ফেরিওয়ালার, তিনি সেবক হিসেবে জনগনের মনিকোঠায় জায়গা করে নিয়ে ছিলেন। তার ছেলে ও ছিেলন একজন জনবান্ধব ও জনপ্রিয়। তিনি অতি সহজেই মানুষের মনযোগাতে পারতেন। সকলে তার আত্মার শান্তি কামনা করেন। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ঐ দিন বিকাল সোয়াচার টার সময় একই ইউনিয়নের সিপাই কান্দি নদীর পূর্ব পাড় মাইজ কান্দি গ্রামের মরহুম শাহ আলম মাষ্টারের ছোট ভাই মোঃ আলমাছ বেপারী (৬৮) ইন্তেকাল করেন। ইন্না,,রাজেউন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুন গ্রাহী ও আত্ত্বীয় রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, আব্দুল রশিদ মাষ্টার, বোরহান উদ্দিন প্রধান, মাকসুদুর রহমান মিঠু, মরহুমে ছেলে মোঃ রাসেল। জানাজায় দোয়া পরিচালনা করেন সরকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হোসেন। জানা শেষে মরহুকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category