• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

পোল্যান্ডের জাঁকজমকপূর্ণ শীতকালীন পিঠা উৎসব

প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম

Lovelu / ৩৪৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

পোল্যান্ডে জাঁকজমকপূর্ণ শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার( ৩ জানুয়ারী -২০২৬) পোল্যান্ডের রাজধানীর ওয়ারশো হোটেল গুরুমানে প্রবাসী বাংলাদেশী মহিলাদের উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করে।

 

পিঠা উৎসবের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক আইজি মোঃ মাইনুল ইসলাম (এনডিসি, বিপিএম)। এ সময়  উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলামের সহধর্মিনী মেহেরুন্নেসা ইসলাম, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বিশ্বজিৎ দেবনাথ ও তার সহধর্মিনী মৌ ঘোষ ।

 

মোঃ দেলোয়ার অপু ও ডঃ আরিফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মোতাসিম রহমান।

 

 অনুষ্ঠানে মহিলাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন শারমিন আক্তার ,বুশরা জাহান সীমা, নূর আফরোজ জোনাকি, শেখ সুমি ও রোকসানা মিম।

কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ড: খলিলুল কাইয়ুম,কমিউনিটি ব্যক্তিত্ব ব্যবসায়িক কাজী সাইফুদ্দিন,ব্যবসায়ী রাজনীতিবিদ শেখ এরশাদুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাসুদুর রহমান তুহিন,বিজনেস ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান,রাজনীতিবিদ মোঃ হোসেন শরীফ,ব্যবসায়ী সাইদুর রহমান সায়েম,হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ,রাজনীতিবিদ কামরুল ইসলাম ব্যবসায়ী হিমন ও হাসান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথি পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক আইজি মোঃ মাইনুল ইসলাম (এনডিসি, বিপিএম) তার বক্তব্যে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন,প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেন। তিনি  অনুষ্ঠানে একশোর উপরে বাহারি পিঠা দেখে  আনন্দিত উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। পোস্টাল ভোটিং সিস্টেমে আসন্ন নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের বিপুল উৎসব উদ্দীপনায় একটি মনৈজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন পোল্যান্ড প্রবাসী জনপ্রিয় শিল্পী ফৌজিয়া ও লিপি মজুমদার।

 

 প্রবাসী মহিলাদের হাতে বানানো বাহারে পিঠা এবং রাতের ডিনার দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category