• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

থাইল্যান্ডের ব্যাঙ্ককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

Lovelu / ৪৪৯ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

 ডেস্ক নিউজঃ

থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক এটি।

এর আগে ব্যাঙ্ককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাঙ্ককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category