• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়

Lovelu / ৪২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

ডেস্ক নিউজঃ

ওয়ানডে সিরিজ হারলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপটে জয় পেয়েছে টাইগাররা। শান্ত-সাকিবদের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় লাল সবুজের দল।

ইংলিশদের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৫৮ রান তোলে বাংলাদেশ। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

জয়ের টার্গেটে ব্যাট করতে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা। ভালো শুরুর পর রনি তালুকদার ১৪ বলে ২১ রান করে রশিদের বলে বোল্ড হয়ে বিদায় নেন। এরপর লিটন ১২ রান করে অর্চারের বলে ক্যাচ দিয়ে ফেরেন। দলের বিপদে বিপিএলের সেরা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় অসাধারণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন জয়ের পথে।

হৃদয়কে সাথে নিয়ে ৩৯ বলে ৬৫ রানের দারুণ জুটি গড়েন শান্ত। দারুণ ব্যাট করে তৌহিদ অভিষেকেই ১৭ বলে ২৪ রান করে আউট হন। তবে শান্ত হাফসেঞ্চুরি করেই থামেন।

৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রান করে শান্তর বিদায়ের সময় বাংলাদেশের দলীয় রান তখন ১২.২ ওভারে ১১২ রান। এরপর ক্যাপ্টেন সাকিব ও আফিফ হোসকে দলকে জয়ে পথে এগিয়ে নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার-প্লেতে উড়ন্ত সূচনা করে বিশ্বসেরা ইংল্যান্ড। অবশেষে নাসুম ভাঙেন ৮০ রানের ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান।

সাকিব আল হাসানের বলে তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান। এরপর মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। অবশেষে এই ভংঙ্কর ব্যাটারকে ১৬তম ওভারে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস

শেষ দিকে টাইগারদের নিয়িন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ইংলিশরা। হাসান-মোস্তাফিজদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাকিরা। শেষ দিকে ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category