• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে: আইজিপি

Lovelu / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।মঙ্গলবার রাজধানীর মিরপুরে পিএসসি চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। দ্বিতীয় রানার আপ হয়েছে এপিবিএন।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশের ক্রিকেটের গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে ।

প্রতিযোগিতায় সেরা বোলার নির্বাচিত হয়েছে পিএসসি দলের রিপু মার্মা। সেরা ব্যাটসম্যান, প্লেয়ার অব দি টুর্নামেন্ট ও প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছে পিএসসি দলের খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইসমাইল হায়দার মল্লিক এবং বিসিবি’র সিইও নিজাম উদ্দিন সুজন, ক্রিকেটার সাকিব আল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category