• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস

চাটখিলে সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

Lovelu / ৪৩৯ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালী:

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলা নিউজ টুয়েন্টি-ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২১জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাব সভাপতি সোয়েব হোসেন ভুলু, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাবেক সভাপতি দিদারুল আলম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম কানন, মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইয়াসছন চৌধুরী প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন
সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক নূর আলম, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ, চাটখিল প্রেসক্লাব সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কালাম আযাদ, মোঃ ইসমাইল হোসেন সজীব, আমান উল্লাহ, জহিরুল ইসলাম পলাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, স্বল্প সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়েছে তার জন্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান। তার সাথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত বিচার আইনে ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category