• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হক শুদ্ধাচার প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ

Lovelu / ৪৮১ Time View
Update : শুক্রবার, ১ জুলাই, ২০২২

আল আমিন ভূইয়াঃ

শুদ্ধাচার প্রতিযোগিতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার চর্চার পুরস্কার প্রদানের জন্য গঠিত বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ সদস্যের যাচাই-বাছাই কমিটি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ফাহমিদা হককে চাঁদপুর জেলার ৫ম থেকে ১০ম গ্রেডের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা করেন।

জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্ত্রিপরিষদ বিভাগের আঞ্চলিক/মাঠ পর্যায়ের কার্যালয়ের জাতীয় শ্রদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা ২০২০-২১ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী মাঠ পর্যায়ের সফল অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সাথে আচরণ, সেবা গ্রহীতাদের সাথে আচরণসহ মোট ১৯টি বিষয়ে কর্মদক্ষতার উপর মান নির্ণয়ে ফাহমিদা হক ১০০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার পেয়ে চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category