• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও ড্রেজার মেশিন ভাংচুর

Lovelu / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি বিলে কৃষি জমিতে ড্রেজিং করার অপরাধে একটা ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার বিকালে সরেজমিনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল এমরান খান। একই দিনে গজরা বাজারে সরকার ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জানা গেছে, নবুরকান্দি গ্রামের বিলে মো. আলাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিল। এতে কৃষি জমি বিনষ্ট হচ্ছে চরমে। খবর পেয়ে ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ী ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।

এদিকে গজরা বাজারের বোরহান উদ্দিনের সরকার ফার্মেসীতে অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদ ও দর বিহীন এবং অননুমোদিত পশুর ওষুধ পাওয়া গেছে ব্যাপক পরিমাণ। তাই এই ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই আল-আমিন। এসময় স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই মোবাইল পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category