• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

Lovelu / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

১৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিপর্ণা (১৬) ওই গ্রামের চৈতু রায়ের কন্যা প্রত্যক্ষদর্শী, পরিবার এবং বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ওই তরুণী একদিন পুর্বে বাড়ি থেকে নিখোঁজের পর বাড়ির অদুরে ঝাড়ের ভিতর গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এটি আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন, জনমনে দানা বেধেছে ব্যপক সন্দেহ, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়েছে, দুষ্কৃতকারী খুনিরা।

সংবাদ পেয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিনিয়র পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং এসআই জাহাঙ্গীর বাসার রনি জানান পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category