• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মতলব উত্তরে টলি গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

Lovelu / ৩২৬ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিমেন্ট বহনকারী অবৈধ টলি গাড়ির ধাক্কায় আট বছর বয়সী রাকিব নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হানিরপাড় এ ঘটনা ঘটে। রাকিব উপজেলার হানিরপাড় গ্রামের ইটভাটা শ্রমিক নাজির ঢালীর ছেলে ও সে হানিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

রাকিবের বাবা নাজির ঢালী জানায়, শিশুটি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা টলি গাড়ির ধাক্কায় শিশুটি মাথায় ও হাতে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহত রাকিবের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category